মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়নগ‌ঞ্জে ক্ষমার অযোগ্য অপরাধে পদ গেল আ.লীগ নেতা জাহাৃঙ্গীর আল‌মের

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৬১১ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী’  বলায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে অব্যাহতির আদেশ দেয়া হয়েছে।

জাহাঙ্গীর আলমের কাছে প্রেরিত অব্যাহতিপত্রে বলা হয়েছে, ‘আপনি জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখার অপরাধে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এখানে উল্লেখ থাকে যে, ২১ নভেম্বর ২০২০ তারিখে আপনার দেওয়া বক্তব্য ক্ষমার অযোগ্য। যাহা বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে আমাদের হাতে এসেছে।

ওই চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক বরাবরও।
এদিকে গত ২১ নভেম্বর ‘আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী দল’ মন্তব্য করে দলের সকল নেতা-কর্মীর মনে রক্তক্ষরণ করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলয়ের এই নেতা। এমন অ‌ভি‌যোগ ছিল জেলার শীর্ষ নেতা‌দের। তার সেই বক্তব্যের পর তখন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com