বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

র‌্যাব ১১ সি‌পি‌সি ২ পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফেন‌সি‌ডিল গাঁজাসহ গ্রেফতার ৩

এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৯৬১ বার পঠিত

কুমিল্লা র‌্যাব ১১  সি‌পি‌সি টু এর পৃথক দু‌টি অভিযানে ইয়াবা ফেন‌সি‌ডিলসহ তিন মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার ক‌রে ও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত এক‌টি অ্যাম্বুলেন্স ও এক‌টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ও বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র‌্যাব-১১ সি‌পি‌সি ২ এর কার্যালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, দুপুরে জেলার বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছেন- বুড়িচং উপজেলার চড়ানল মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে শাহিন (৩৫) ও নোয়াখালী সদরের উত্তর কালিরচর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে জসিম (৪০)।পৃথক আ‌রেক‌টি অ‌ভিযা‌নে আদর্শ সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিতে তল্লাশি চালিয়ে ২৮১ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় স্বপন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অ‌ধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। ধৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে মাদক আই‌নে মামলা দা‌য়ের ক‌রে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com