বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নিতে পারবে না বেসরকা‌রি স্কুল-কলেজ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫৫৪ বার পঠিত
ফাইল ছ‌বি

সর্ব‌শেষ টিউশন ফি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সরকার। টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি কোনো অর্থ আদায় না করতে বেসরকারি স্কুল-কলেজগুলোর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অর্থাৎ টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন এবং অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো ফি নেয়া যাবে না।বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে মাউশি।

সেখানে বলা হয়েছে, সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল-কলেজগুলো (এমপিওভুক্ত ও এমপিওবিহীন) শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি নিতে পারবে।কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি নেয়া যাবে না। কেউ এ সংক্রান্ত অর্থ আদায় করলে তা ফেরত দেবে অথবা তা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করবে। এছাড়া অন্য কোনো ফি আদায় করা হলে তা একইভাবে ফেরত দেবে বা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করবে।’

এছাড়া মহামারির মধ্যে যেসব অভিভাবকের আয় কমে গেছে বা যারা চাকরি হারিয়েছেন, তাদের সন্তানদের টিউশন ফি আদায়ের ক্ষেত্রে ‘বিশেষ বিবেচনার’ আহ্বান জানিয়েছে মাউশি। অধিদপ্তরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো অভিভাবক চরম আর্থিক সঙ্কটে থাকলে তার সন্তানের টিউশন ফি’র বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন কোনো কারণে ব্যাহত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যত্নশীল হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, ২০২১ সালের শুরুতে কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে উল্লেখিত ফি’র নামে অর্থ নিতে পারবে না। অর্থাৎ যে টাকা নির্দিষ্ট খাতে শিক্ষার্থীদের জন্য ব্যয় করা যাবে না, সেই টাকা শিক্ষাপ্রতিষ্ঠান নেবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com