মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আজ থে‌কে বাজা‌রে আস‌ছে ১০ টাকার নতুন নোট: বাংলা‌দেশ ব‌্যাংক

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৭১৬ বার পঠিত

বাজারে ১০ টাকার নতুন নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে এই নোট ছাড়া হবে। সোমবার (১৬ নভেম্বর) এই তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে ১০০ শতাংশ কটন কাগজ ও নতুন নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১২৩ মিমি ও ৬০ মিমি পরিমাপের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস হতে এই নোট ইস্যু করা হবে।

নতুন এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং এবং ডিজাইন অপরিবর্তিত রেখে নিরাপত্তা কাগজ ও নোটের সম্মুখভাগের বামপাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে। নতুন এ নোটে ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত। এ ছাড়া, নতুন সংযোজিত নিরাপত্তা সুতাটি ২ মি.মি. প্রশস্থ এবং এতে বাংলায় স্বচ্ছভাবে ১০ (দশ) টাকা সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে, যা নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ বা আংশিক অবস্থান করবে। নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভব হবে না। নোটটি বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে সুতার রং ম্যাজেন্টা হতে সবুজ রংয়ে পরিবর্তিন হবে।

এ ছাড়া নোটের রং, ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, মাইক্রোপ্রিন্ট, সম্মুখভাগে খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। প্রচলনে দেওয়া নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০টাকা মূল্যমানের অন্যান্য নোটগুলো বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com