মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর বাড্ডায় ১১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৫৩৫ বার পঠিত

ডিএমপি নিউজঃ রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম- মোঃ শাহ আলম (৩৩)। এ সময়ে তার হেফাজত হতে ১১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।শনিবার (১৪ নভেম্বর, ২০২০) রাত সোয়া ৮ টায় মধ্য বাড্ডার পোস্ট অফিস গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম-বার ডিএমপি নিউজকে বলেন, মধ্য বাড্ডার পোস্ট অফিস গলিতে এক মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পায় থানা পুলিশ। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি কৌশলে কক্সবাজার ও টেকনাফ হতে মাদকদ্রব্য ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com