বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এএসপি আনিসুল করিম হত্যা মামলায় গ্রেফতার ১০,সাত দিনের রিমান্ড মঞ্জুর

এমইএস/ আবদুর রহমান সাইফ: কু‌মিল্লা
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫২৪ বার পঠিত
এএস‌পি আ‌নিসুল ক‌রিম

আদাবর এলাকার মাইন্ড এইড সাইকিয়াট্রি এন্ড ডি-এডিকশন হসপিটালে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আনিসুল করিম (৩৫) হত্যার ঘটনায় গ্রেফতার ১০ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

১১ নভেম্বর, ২০২০ গ্রেফতারকৃতদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।শুনানি শেষে বিজ্ঞ আদালত প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ০৯ নভেম্বর ২০২০ তারিখ দুপুর অনুমান ১১.৩৫ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আনিসুল করিমকে চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা আদাবরের Mind Aid Psychiatry & De-Addiction Hospital  নিয়ে যায়। অনুমানিক ১১:৪৫ টায় উক্ত হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা বলে হাসপাতালের দোতলায় নিয়ে যায়। তখন তার বোন তার সাথে যেতে চাইলে আরিফ ও রেদোয়ান তাকে বাধা দেয় এবং কলাপসিবল গেট আটকে দেয়। আনুমানিক ১২:০০ টায় আরিফ নিচে এসে তার বোনকে উপরে যাওয়ার জন্য ডাক দেয়। তার বোনসহ পরিবারের লোকজন উপরে গিয়ে  মোঃ আনিসুল করিমকে একটি রুমের ফ্লোরে নিস্তেজ অবস্থায় শোয়া দেখতে পায়। তার পরিবারের সদস্যরা একটি এ্যাম্বুলেন্স যোগে মোঃ আনিসুল করিমকে দ্রুত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, শ্যামলীতে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ সংক্রান্তে সোমবার রাতে তাঁর বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com