বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা মুরাদনগরে চাঞ্চল্যকর বিকাশ হত্যার রহস্য উদঘাটন ও আসা‌মি গ্রেফতার

এমইএস:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৬৮২ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর থানার চাঞ্চল্যকর বিকাশ চন্দ্র বর্মনের ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। আটক করা হয়েছে হত্যাকারী এবং উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আজিমুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩০ অক্টোবর রাতে মুরাদনগর উপজেলার জেলাপাড়ার কিশোর বিকাশ চন্দ্র বর্মন লক্ষ্মীপূজার আনন্দ উপভোগ করতে পাশের মনা বাবুর বাড়িতে যান। সেখানে প্রসাদ খাওয়ার শেষে বন্ধুদের সঙ্গে মুরাদনগর বাজারে চা পান করতে যান তিনি। পরে ওই রাত ও পরদিন সে আর বাড়ি না ফেরায় তাকে চারদিকে খোঁজাখুঁজি করা হয়। পরে তার বাবা প্রহ্লাদ চন্দ্র বর্মন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ্য করে থানায় মামলা করেন। পরে ২ অক্টোবর ভিকটিমের বাড়ির পাশে পুকুরের কচুরিপানার নিচ থেকে বিকাশের মরদেহ উদ্ধার করে।

মোবাই‌লের জন‌্য বিকাশ‌কে হত‌্যা: গ্রেফতার খুনী শা‌কিব

পুলিশ তদন্ত শেষে পূজা বাড়িতে খুনির পায়ের ফেলে দেয়া জুতা পর্যবেক্ষণ ও পূজা বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তির সহায়তা নিয়ে শাকিবকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে বিকাশের মোবাইল ফোন সেটটি ছিনিয়ে নিতেই তাকে ছুরিকাঘাতে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com