মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সংসদ ভব‌নে রাষ্ট্রপ‌তি – প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৭১৪ বার পঠিত
ছ‌বি: পিআই‌বি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সরকার প্রধান শেখ হা‌সিনা সাক্ষাৎ করতে গি‌য়ে‌ছেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে স্মারক ভাষণ প্রদান করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এছাড়া তারা করোনাভাইরাসসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি মহামারি করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবিলা করে উন্নয়ন ও অগ্রগতির পথে অব্যাহতভাবে এগিয়ে যাবে। সাক্ষা‌তের সময়  রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com