বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাইডেনের জয়ে এখনও মুখ খুলেননি পুতিন

তারেক হোসাইন
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৫৫ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে এখনও অভিনন্দন জানাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন বিজয়ী হওয়ার পর প্রায় দুই দিন পেরিয়ে গেলেও মার্কিন নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি তিনি।অথচ চার বছর আগের চিত্র ছিল এর ব্যতিক্রম। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাৎক্ষনিক তাকে স্বাগত জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এবারের মার্কিন নির্বাচন নিয়ে সারা বিশ্বে তুমুল আগ্রহ ছিল। ডোনাল্ড ট্রাম্প এক মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে নথিভুক্ত হতে যাচ্ছেন কিনা সেটি নিয়ে বিপুল আগ্রহ ছিল পৃথিবীর নানা দেশের মানুষের।ডোনাল্ড ট্রাম্পের পরাজয় স্বীকার করে নেয়ার জন্য অপেক্ষা না করেই বিশ্বনেতারা সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের সামনের সারির প্রায় সব দেশের নেতারা তাকে অভিনন্দন জানালেও রাশিয়ার প্রেসিডেন্ট নিশ্চুপ।  বিবিসি বলছে, সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এবারের ফলাফলে মস্কো আগের মতো আর উৎসাহিত বোধ করছে না।  সোমবার রাশিয়ার সংবাদপত্রগুলোতেও প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি।মস্কোর সোচ্চার সমালোচক বাইডেন সম্প্রতি রাশিয়ার নাম নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com