বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিচারপতির ছেলের বিরুদ্ধে রিট- ব‌্যা‌রিস্টার সুমন ও অ‌্যাড‌ভো‌কেট ইসরাত‌কে জরিমানা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৭৫৩ বার পঠিত
ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। ছ‌বি: সংগৃ‌হিত

রিট করে আদালতের সময় নষ্ট করেছেন- এমন মন্তব্য করে সুপ্রিমকোর্টের ২ আইনজীবীকে এক’শ টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমানার রুলও জারি করেছেন আদালত।রোববার (৮ নভেম্বর) বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ও অ্যাভোকেট ইশরাত হাসানের বিরুদ্ধে এ আদেশ দেন।

আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশ করে বার কাউন্সিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান।
আদালত তার রায়ে আইনজীবী হিসেবে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীর বিষয়ে বার কাউন্সিলের গেজেটের বৈধতা দিয়ে হাইকোর্টের আরেকটি বেঞ্চের দেওয়া রুলও খারিজ করেন।
গত বছরের ১৮ ডিসেম্বর এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে জারি করা গেজেটের কার্যক্রম স্থগিত করে, গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।
রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেনি হাইকোর্টের এক বিচারপতির ছেলে মো. জুম্মান সিদ্দিকী।  অথচ গত ১৯  সেপ্টেম্বর জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে গত ৩১ অক্টোবর  গেজেট প্রকাশ করা হয়েছে।  তাই রিটে ওই  গেজেট এবং ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২১(১)(খ) ও ৩০(৩) ধারা চ্যালেঞ্জ করা হয়েছে।  জুম্মান সিদ্দিকীসহ বার কাউন্সিলের সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
আদালত পর্যবেক্ষণে বলেছেন, এটি জনস্বার্থের রিট নয়, প্রচারনা পাবার রিট।  এছাড়া আদালত বিচারাধীন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার আমাদের দুই জনের বিরুদ্ধে আদালত অবমানার রুলও জারি করেছেন। সুত্র: সময় নিউজ: যুগান্তর অনলাইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com