মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

দে‌লোয়ার হো‌সেন জা‌কির :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ১০০৩ বার পঠিত
‌কু‌মিল্লা প্রেসক্লা‌বে বঙ্গবন্ধু কর্ণারের উ‌দ্ভোধন কর‌ছেন সদর এম‌পি আকম বাহা উ‌দ্দিন বাহার

কুমিল্লা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সৌজন্যে কুমিল্লা প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়।

কুমিল্লা প্রেসক্লাবের একটি নির্ধারিত কক্ষে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়। কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর প্রকাশিত গ্রন্থ দিয়েছ‌ে  বাংলাদেশ প্রেস কাউন্সিল।
বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ফলক উন্মোচন ও ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ইকবাল সোবহান চৌধুরী, প্রেস কাউন্সিলের সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা, সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. শাহ্ আলম, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীন ইমন। কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান সরদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com