বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যুক্তরাষ্ট্রের ই‌তিহা‌সে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসি‌ডেন্ট কমলা হ‌্যা‌রিসন

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪১১ বার পঠিত
বাই‌ডে‌নের সা‌থে কমলারও জয়

মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন রের্কড ভেঙে দি‌য়ে‌ছে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে জয়ী হয়েছেন জো বাইডেন। তাকে আপাতত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করেছে দেশটির ডিসিশন ডেস্ক। এর পরই ঘোষণা আসে গণমাধ্যম। বাইডেন নিজেও বিজয় উদযাপন করছেন। যদিও ট্রাম্প আগের ঘোষণা অনুযায়ী ফল চ্যালেঞ্জ করে আদালতের পথে রয়েছেন। ফল বদলে দেয়ার মত ভোট গণনা এখনো বাকি রয়েছে।

তবে ঘোষণা অনুযায়ী মার্কিন মুল্লুকে বাইডেন প্রেসিডেন্ট যেমন হচ্ছেন তেমনি ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিসনও হচ্ছেন প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। ৫৫ বছর বয়সী এ রাজনীতিকই দেশটির প্রধান দুই দলের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেই বাজিমাত করেছেন। নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার আড়াইশ’ বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হলেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর। গড়লেন নতুন এক ইতিহাস।
আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত মাত্র দু’জন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। আবার বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে প্রথম নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। এটা আরও বড় রেকর্ড।
কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন (২০১০) এবং দুই বছর দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com