মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের নতুন গো‌য়েন্দা প্রধান ‌লে:ক‌র্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৭৫০ বার পঠিত
র‌্যা‌বের নতুন গো‌য়েন্দা প্রধান ‌লে:ক‌র্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম

র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল। বুধবার (০৪ নভেম্বর) লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হন তিনি।

র‍্যাব মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানায়। বিজ্ঞপ্তি থে‌কে জানা যায়, লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তার গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সুদানে জাতিসংঘ মিশনে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মুহাম্মদ খায়রুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর ২০১৯ সালে প্রেষণে র‌্যাব ফোর্সেসে যোগদান করেন এবং ওই বছরের ১৪ নভেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে র‌্যাব-১২ জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধীদের দমনে সফলতার সঙ্গে কাজ করেছেন।
এ ছাড়া সমাজের নানা অপরাধ দমনসংক্রান্ত অভিযানে খায়রুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের অভিজ্ঞতাসম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি উগান্ডা, যুক্তরাজ্য, ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কাজে গমন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com