মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নোয়াখালী হা‌তিয়ায় ধর্ম নি‌য়ে কটু‌ক্তি করায় দুই ভাই কারাগা‌রে

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪৬৩ বার পঠিত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করায় আটক দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার (১ নভেম্বর) রাত ৮টায় ওই এলাকায় এ কটূক্তির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আজ দুপুর ১২টায় সেন্টার বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. মিলাদ উদ্দিন ওরফে মিলাদ মাহমুদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে আটক দুই ভাইকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, গতকাল রাতে সেন্টার বাজারে আটক দুই ভাই ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করে। এ সময় উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আলোকে তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com