বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

প্রতি কেজি আলু‌তে ১৫ টাকা বেশি‌ : ৭ পাইকারের জেল-জরিমানা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪৮৭ বার পঠিত

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজারের সাত পাইকার-আড়তদারকে জেল-জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।কৃষি বিপণন অধিদফতরের সহযোগিতায় র‌্যাব-৩ এর একটি দল শনিবার দুপুরে অভিযান শুরু করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

অভিযান শেষে তিনি বলেন, সরকার হিমাগারে কেজিপ্রতি আলুর দাম ২৭ টাকা, পাইকারিতে ৩০ এবং খুচরা সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণ করেছে। এরপরও অভিযোগ আসে পাইকার-আড়তদাররা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানকার পাইকার আড়তে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে আলু। অর্থাৎ সরকারের নির্ধারিত দামের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি, যা খুচরা বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে।

কৃষি মার্কেটের মেসার্স তানহা এন্টারপ্রাইজের মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল, মায়ের দোয়া বাণিজ্যালয়ের মালিক মমিন খানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।মুন্সিগঞ্জ বাণিজ্যালয়ের মালিক মোহাম্মদ লিটন শেখকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড, মেসার্স আল্লাহর দান ভাণ্ডারের এম এ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, মেসার্স মানিক এন্টারপ্রাইজের মালিক ফারুক হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, নিউ বিক্রমপুর বাণিজ্যালয়ের মো. হোসেন বাবুলকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং মেসার্স নিউ শাহআলমের মালিক শাহ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com