সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা মহাসড়‌কে কাভার্ডভ‌্যা‌নের ধাক্কায় যাত্রীবাহী বা‌সে আগুন

আর.সাইফ: কু‌মিল্লা প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৯৯ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কু‌মিল্লা জাগুরতলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস আগুন লে‌গে  যায়, এসময় বাস থে‌কে যাত্রীরা দ্রুত নে‌মে পড়ায় প্রা‌ণে রক্ষা পেল।  গতকাল রাত আড়াইটার দিকে মহাসড়‌কে দুর্ঘটনা‌টি ঘটে।

ময়নাম‌তি হাইও‌য়ে পু‌লিশ সুত্র জানায়, গতকাল রাত আনুমা‌নিক আড়াইটার সময় গ্রিন লাইন পরিবহনের চট্টগ্রামগামী  যাত্রীবাহী বাসের পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা  দি‌লে স্পার্ক করে  অল্প সময়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এবং বাসটি পুরো পুড়ে গেছে। এ সময় মহাসড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়। কু‌মিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক ঘটনার বিষ‌য়ে নিশ্চিত করেন। কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আলী আজম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ময়নামতি হাইওয়ে থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন বলেন দুর্ঘটনার খবর শুনে তি‌নি নিজেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে গি‌য়ে হা‌জির হোন এবং যাত্রী‌দের নিরাপ‌দে গন্ত‌ব্যে পৌছা‌নোর জন‌্য সহ‌যো‌গিতা ক‌রেন। পুড়ে যাওয়া বাস ও ধাক্কা দেয়া কাভার্ডভ্যান ঘটনাস্থল থে‌কে  উদ্ধার করে থানায় নি‌য়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com