মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌সাতক্ষীরা পু‌লিশ সুপা‌রের মান‌বিকতা: গোয়াল ঘ‌রে থাকা বাবা মা‌কে নতুন ঘর উপহার

এমইএস:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৫৭৪ বার পঠিত
সাতক্ষীরার পু‌লিশ সুপার মোহাম্মদ মোস্তা‌ফিজুর রহমান পি‌পিএম

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের এএসআই শাহ জামালের মা-বাবাকে ঘর নির্মাণ করে দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে শাহ জামালের বাবা-মায়ের কাছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উদ্বোধন শেষে ঘরের চাবি হস্তান্তর ক‌রেন তি‌নি ।

 এ সময় পু‌লিশ সুপার নিহত শাহ জামালের কবর জিয়ারত করেন। এ‌দি‌কে বসতঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহাজামালের মা-বাবা।এসময় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আশাশুনি থানায় কর্মরত অবস্থায় শাহ জামাল সড়ক দুর্ঘটনায় মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। বিশেষ করে তার পিতা-মাতার বাসযোগ্য কোনো বসত বাড়ি ছিল না। সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে শাহ জামালের বাবা-মায়ের জন্য একটি বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। মানবিক কারণে এ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com