বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাদারীপু‌রে পদ্মায় ই‌লিশ ধরা ব‌ন্ধে হে‌লিকপ্টার টহল : ৩৯ জে‌লের কারাদন্ড

মাদারীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৪৫ বার পঠিত

মা ইলিশ রক্ষায় মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীসহ মুন্সীগঞ্জ, শরীয়তপুর অংশের নদীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতভর চলা এ অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

জেলা প্রশাসনের অনুরোধে অভিযানকালে আকাশে হেলিকপ্টার নিয়ে টহল দেয় বিমান বাহিনী। এছাড়াও অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, ম্যাজিস্ট্রেটরা অংশ নেন। মঙ্গলবার রাত ৯টা থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত এ অভিযান চলে। মা ইলিশ রক্ষায় তিনভাগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পদ্মায় অভিযান চলছে। এ দিন মা ইলিশ ধরায় ৪২ জেলেকে আটক করা হয়। ধ্বংস করা হয় বিপুলসংখ্যক জাল। জব্দকৃত ইলিশ বিতরণ করা হয় এতিমখানায়।আটককৃতদের ৩৯ জনের ১০দিন করে জেল এবং ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মা ইলিশ রক্ষায় শিবচর সংলগ্ন পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান চলছে। আমাদের অনুরোধে এ দিন বিমান বাহিনীর হেলিকপ্টারও অংশ নেয়। সাঁড়াশি অভিযানের কারণে নদীতে মাছ শিকারিদের সংখ্যা কমে এসেছে। অভিযান তিনভাগে প্রতিদিন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com