মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সংস‌দে ফ্রা‌ন্সের বিরু‌দ্ধে প্রতিবাদ কর‌তে হ‌বে সরকার‌কে

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৫১১ বার পঠিত

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী বলেছেন, আগামী সংসদ অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর যদি করা না হয় পরে সংসদে আপনারা যেতে পারবেন না। একই সঙ্গে ফ্রান্সের সব ধরনের পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জনের ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।বুধবার (২৮ অক্টোবর) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা.)-এর ‘ব্যঙ্গচিত্র’ প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট। বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় তিনি এসব কথা বলেন।

হাসনাত আমিনী বলেন, আপনারা যদি সরকারে থাকতে চান মুসলমানদের হৃদয়ের কথা বুঝতে হবে। অন্যথায় সরকারে থাকতে পারবেন না। ফ্রান্সের দূতাবাস ঢাকা থেকে সরিয়ে নিতে হবে। আর সরকার তা না করলে ৯০ শতাংশ মুসলান ফ্রান্স দূতাবাসের একটি একটি ইট খুলে বঙ্গোপসাগরে ফেলে দেবে। মুসলমানের পক্ষে কথা বললে আমাদের জঙ্গি বলা হয়। ইসলাম ও মুসলমানদের পক্ষ কথা বললে জঙ্গি বলা হলে এক নম্বর জঙ্গি হতে প্রস্তুত দেশের ৯০ শতাংশ মুসলমান।

আওয়ামী লীগের উদ্দেশ করে আমিনী বলেন, আগামী সংসদ অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর যদি করা না হয় পরে সংসদে আপনারা যেতে পারবেন না।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com