মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চীন‌কে মোকা‌বেলায় যুক্তরাষ্ট্রের স‌ঙ্গে ভার‌তের নতুন সাম‌রিক চু‌ক্তি

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪৫৬ বার পঠিত

চীনকে আটকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সামরিক চুক্তি করেছে ভারত। মঙ্গলবার ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় মন্ত্রীদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়েছে। নতুন সামরিক চুক্তির আওতায় এখন থেকে দেশ দুটি একে অপরের স্যাটেলাইট ও মানচিত্রের স্পর্শকাতর তথ্য শেয়ার করবে।এর আগে, গত সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে সঙ্গে নিয়ে নয়া দিল্লি পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুভ্রমনিয়াম জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষে পম্পেও সাংবাদিকদের বলেছেন, অনেক বড় কিছু ঘটছে। আমাদের দুই দেশের, প্রকৃতপক্ষে মুক্ত বিশ্বের সব নাগরিকের আরও ভালো সুরক্ষার জন্য গণতন্ত্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।তিনি বলেন, আমাদের নেতা ও জনগণ পরিষ্কার দেখছে যে, চীনা কমিউনিস্ট পার্টি গণতন্ত্র, আইনের শাসন, স্বচ্ছতা বা নেভিগেশন স্বাধীনতার বন্ধু নয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার নতুন চুক্তিকে দুই দেশের জন্য একটি বিশাল মাইলফলক বলে মন্তব্য করেছেন। এটি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সামরিক সহায়তা আরও বেগবান করবে বলে জানিয়েছে তিনি।এসপার বলেছেন, যুক্তরাষ্ট্র ভারতের কাছে আরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন বিক্রির পরিকল্পনা করছে।

সামরিক এ চুক্তির ফলে এখন থেকে ভারত টোপোগ্র্যাফিক্যাল, ন্যটিক্যাল ও অ্যারোন্যটিক্যাল ডেটার অ্যাকসেস পাবে, যা মিসাইল ও ড্রোনের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।এছাড়া, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেসব উড়োযান কেনা হ‌য়ে‌ছে সেগুলোকেও অত্যাধুনিক নেভিগেশন ও অ্যাভিওনিকস সহায়তা দেয়ার কথা রয়েছে এ চুক্তিতে।সুত্র: রয়টার্স

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com