বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সৌদি আর‌বের আবহা বিমানবন্দরে ফের ড্রোন হামলা

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৪০ বার পঠিত

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।ইয়েমেনের সামিরক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি রোববার ড্রোন হামলার কথা জানান।

তিনি বলেন, হামলায় ইয়েমেনে তৈরি এক স্কয়াড্রোন সামান্দ-৩ ড্রোন ব্যবহার করা হয়েছে। জেনারেল সারিয়ি বলেন, ড্রোনগুলো প্রত্যাশিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে।তিনি বলেন, সৌদি আরবের সামরিক আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের মুখে এ ধরনের হামলার পুরো অধিকার ইয়েমেনি সামরিক বাহিনীর রয়েছে। গতকাল দিনের প্রথম ভাগে হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালায়। এ অভিযানে ইয়েমেনে তৈরি কাসেফ-২ কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেনারেল সারিয়ি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com