মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

নোয়াখালীর বেগমগ‌ঞ্জে দরজা ভে‌ঙ্গে কি‌শোরী‌কে ধর্ষণ : গ্রেফতার ধর্ষক

নোয়াখালী সংবাদদাত‌া:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪৮৬ বার পঠিত
পু‌লি‌শের হা‌তে গ্রেফতার ধর্ষক সুমন

নোয়াখালীর বেগমগঞ্জে বসতঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুমনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা করিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, করিমপুর এলাকার ওই কিশোরী তার বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করত। শুক্রবার রাত ২টার দিকে একই এলাকার বাসিন্দা বখাটে সুমন ওই কিশোরীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কিশোরীকে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে পাশের কক্ষে থাকা তার মা-বাবা ছুটে এলে সুমন ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে সুমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপর সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। অভিযানকালে রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com