শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌ভিট ১৯ আক্রান্ত হ‌য়ে গত ২৪ ঘন্টায় ঢাকা ও রাজশাহী‌তে ১৪ জ‌নের মৃত‌্যু

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৯৫ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৩ ও একজন নারী রয়েছেন। রাজধানী ঢাকায় ১২ জন ও রাজশাহী বিভাগে দুজনের মৃত্যু হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬১ জনে।

এ পর্যন্ত সর্বমোট করোনায় মৃত ৫ হাজার ৭৬১ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকা বিভাগে ২ হাজার ৯৬৩ জনের এবং দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৫০ জনের মৃত্যু হয়।এছাড়া রাজশাহী বিভাগে ৩৬৯ জন, খুলনায় ৪৬২, বরিশালে ১৯৭, সিলেটে ২৪১, রংপুরে ২৬০ এবং ময়মনসিংহ বিভাগে ১১৯ জনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com