সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

লালম‌নিরহা‌টে ভয় দে‌খি‌য়ে ধর্ষণ: ৫ মা‌সের অন্ত:সত্ত্বা মাদ্রাসা ছাত্রী

লালম‌নিরহাট সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪৩৪ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণে ওই ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে তার পরিবার জানিয়েছে। এ ঘটনায় মেয়েটির মা পাটগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক নুর ইসলাম বাবুকে (৩৫) গ্রেফতার করেছে। তিনি উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার কাশেম আলীর ছেলে। বাবু দুই সন্তানের জনক।

জানা গেছে, ইসলামপুর এলাকার সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রী চার-পাঁচ মাস আগে বাড়ির পাশে রেললাইনের ধারে ছাগল আনতে গেলে প্রতিবেশী চাচা নুর ইসলাম বাবু ফুসলিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে।

ধর্ষণের শিকার মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে তার চাচি মেয়েটির কাছে বিষয়টি জানতে চান। মেয়েটি জানায় প্রতিবেশী চাচা নুর ইসলাম বাবু তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে।

ওই ছাত্রী বলেন, প্রতিবেশী চাচা নুর ইসলাম বাবু কখনও মা আবার কখনও আম্মু ডেকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিত। আমি একা রেললাইনের ধারে ছাগল আনতে গেলে সে আমাকে মুখ চেপে ধরে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com