বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

উ‌খিয়ার রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পে অনুম‌তিহীন মাদ্রাসা : ৬ জন‌কে জেল জ‌রিমানা

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪০৫ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘অনুমতি বিহীন মাদ্রাসার স্থাপনা নির্মাণের’ অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বাংলাদেশি এক নাগরিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় উখিয়ার শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. হেমায়েতুর রহমান।
এক মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্তরা হলেন, উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-এক ব্লকের মৃত আব্দুল কাশিমের ছেলে আব্দুর রহমান (৪৮), ক্যাম্প-১৫ এর এ-এক ব্লকের মৃত মো. হালিমের ছেলে মোহাম্মদ হাসান (৪৭), শফিউল্লাহকাটা ১৬ নম্বর ক্যাম্পের বি-দুই ব্লকের মৃত মো. আমিনের ছেলে সামিম উল্লাহ (২৫), একই ক্যাম্পের ব্লক সি-দুই এর মৃত আব্দুস সালামের ছেলে হাবিব উল্লাহ (২২) ও মোহাম্মদ কাউছারের ছেলে আব্দুর শুক্কুর (২৭)।এছাড়া একই অপরাধে বাংলাদেশি নাগরিক নুরুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং অনাদায়ে সাতদিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
এপিবিএন-১৬ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক এসপি হেমায়েতুর বলেন, শনিবার বিকালে উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর ক্যাম্পের সিআইসি অফিসের পিছনে বি-এক ব্লকে স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া কথিত মাদ্রাসার স্থাপনা নির্মাণের খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে পাঁচ রোহিঙ্গা এবং এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com