বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাদারীপু‌রে হাসপাতাল থেকে বের করে দেয়ায় রাস্তায় প্রসব, নবজাতকের মৃত্যু

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪৬০ বার পঠিত
প্রসূ‌তি মা‌য়ের চাহ‌নি ব‌লে দেয় সন্তান হারা‌নোর বেদনা

মাদারীপুর সদর হাসপাতাল থেকে বের করে দেয়ার পর রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন মা। তাৎক্ষণিক চিকিৎসা না পেয়ে মারা গেছে ওই নবজাতক। এ নিয়ে জেলাজুড়ে তৈরি হয়েছে ক্ষোভ। স্বজনদের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও গর্ভবতী মাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তবে আধুনিক যন্ত্রপাতির না থাকার অজুহাত দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে কর্তৃপক্ষ।

স্বজনরা জানায়, অসুস্থ অবস্থায় গত বুধবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন মহিষেরচর এলাকার মামুন খানের স্ত্রী আমেনা বেগম। শুক্রবার রাত ৩টার দিকে প্রসবব্যাথা উঠলে এখানে চিকিৎসা সম্ভব না উল্লেখ করে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

হাসপাতাল থেকে বের হবার সাথে সাথে সড়কেই নবজাতকের জন্ম হয়। পরে পুনরায় নবজাতক ও মাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে চিকিৎসকের পরামর্শে নবজাতকের জন্য প্রয়োজনীয় সব ওষুধ এনে দিলে তা প্রয়োগ করতে দেরি করে কর্তব্যরত নার্স সুমা হালদার, এমন অভিযোগ স্বজনদের। পরে শনিবার সকাল ৮টার দিকে নবজাতক মারা গেছে বলে স্বজনদের জানানো হয়।

মাদারীপুর সদর হাসপাতালের নার্স সুপারভাইজার সাহিদা সুলতানা দাবী করেন, একদিকে নবজাতকের ওজন কম হওয়া, অন্যদিকে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।
তবে, মাদারীপুর সিভিল সার্জনের এই প্রতিনিধি ডা. খলিলুর রহমান জানান, স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে  ব্যবস্থা নি‌বেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com