মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

২৮ অ‌ক্টোবর থে‌কে ভার‌তের সা‌থে ফ্লাইট চালু

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৬৭ বার পঠিত

২৮ অক্টোবর থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ। বুধবার (১৪ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।ভারত আগে থেকেই ফ্লাইট চালুর জন্য বাংলাদেশকে এয়ার বাবল প্রস্তাব করলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২৮ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

সূত্র জানায়, গত মাসে ফ্লাইট চালু করতে প্রস্তাব দেয় ভারত। চুক্তিতে সপ্তাহে ভারতের পাঁচটি এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট পরিচালনার কথা বলা হয়। বাংলাদেশের পক্ষ থেকেও তিনটি এয়ারলাইন্সের সপ্তাহে ২৮টি ফ্লাইট চালানোর বিষয় প্রস্তাব দেয়া হয়। ভারত এই প্রস্তাবে সম্মত হলে আগামী ২৮ অক্টোবর থেকে চলবে ফ্লাইট।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৩টি এবং নভোএয়ারের একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মাধ্যমে লিখিত প্রস্তাব তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে পাঠানোর পদক্ষেপ নেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com