বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কলেজ শিক্ষার্থী সামিয়া হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৪৪ বার পঠিত

কলেজ শিক্ষার্থী সামিয়া আক্তার হত্যাকাণ্ডের ৮ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে গোপালগঞ্জ-বরিশাল সড়কে হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।
মানবববন্ধন চলাকালে শামিম দাড়িয়া, বেবী রহমান, কৈশল্লা বাকচীসহ সহপাঠী ও এলাকাবাসী বক্তব্য রাখেন।
সামিয়া আক্তার হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের মখোমুখি করার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মাদারীপুরের ডাসার ইউমেন্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরের দিন ৪ অক্টোবর সামিয়া আক্তারের মা শিখা খানম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com