বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মহাসড়কে চাপ বাড়লেও নেই জট, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।

নাগরিক খবর অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৭২২ বার পঠিত

ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে সিরাজগঞ্জের মহাসড়কের ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ বাড়লেও এই মহাসড়কে কোথাও কোনও ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন। এখন পর্যন্ত এই মহাসড়কে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে দেখা যায়নি।
সিরাজগঞ্জ লাইন বাসের চালক হাফিজুর রহমান বাবু বলেন, ঈদ উপলক্ষে গত মঙ্গলবার থেকেই মানুষ ঘরে ফেরা শুরু করেছে। তবে গত দুই দিনের চেয়ে আজকে অফিস আদালত ছুটি হওয়ার কারণে যাত্রীদের চাপ একটু বেশি দেখা যাচ্ছে। আগামীকাল থেকে চাপ আরও বাড়বে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, গত দুই দিনের চেয়ে আজ সকাল থেকে মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ঈদের সময় যত এগিয়ে আসবে মহাসড়কে যানবাহনের চাপও তত বাড়তে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com