মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় কো‌টির টাকার ভারতীয় আতশ বা‌জি উদ্ধার ক‌রে বি‌জি‌বি

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

কুামল্লার চৌদ্দগ্রাম থে‌কে কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ আতজ বা‌জি আটক করেছে ১০ ব্যাটালিয়ন বি‌জি‌বি সদস্যরা।
বুধবার (১২ মার্চ) ভোরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার ফুড প্যালেস এলাকায় অভিযান পরিচালনা করে ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকার মূল্যের ভারতীয় অবৈধ বাজি আটক করে ।

কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় অবৈধ চোরাচালানের খবর পেয়ে অভিযানে নামে বিজিবির বিশেষ একটি দল। ভোর বেলা কটকবাজার পোস্টের বিশেষ দলটি সীমান্ত থেকে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার ফুড প্যালেস এলাকা থেকে ভারতীয় অবৈধ ৫ লাখ ৯৭ হাজার ৮শত পিস কিং কোবরা বাজি
আটক করে।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন,কুমিল্লায় ১০ বিজিবির সদস্যরা নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের জব্দ তালিকা করে বিধি মোতাবেক কাস্টমস এ জমা হ‌বে ব‌লে জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com