মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টাঙ্গাইল ভুঞাপু‌রে চতুর্থ শ্রেণীর ছাত্রী‌কে গণধর্ষণ: গ্রেফতার ১

নাঈম আহ‌মেদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩০৬ বার পঠিত
প্রতিকী ছ‌বি

টাঙ্গাইলের ভূঞাপুরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গে‌ছে। অভিযুক্ত উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের সিরাজ আলীর ছেলে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকালে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ধর্ষক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর দুপুরবেলা উপজেলার অর্জুনা ইউনিয়নে বাসুদেব কোল গ্রামের ইসমাইল হোসেন শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তার সাথে যোগ দেয় ইউসুফ আলী। বাড়ি ফাঁকা থাকায় তারা দু’জনে মিলে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়া হয় শিশু‌কে ।
সকালে শিশুটির পেটে ব্যথা অনুভব হলে মা-বাবার কাছে সব কিছু খুলে বলে। পরে বিকালে ওই মেয়ের বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. রাশিদুল ইসলাম জানান শিশু ধর্ষণের ঘটনায় গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোলাম মোস্তফাকে ধরা হয়েছে। ইউসুফ আলীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com