মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ৬ দিন পর ম‌দের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পঠিত

আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে শূন্যরেখার ২ কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার ৬ দিন পর এবার ম‌দের খালি বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।

বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি) বাধাকে পাত্তা‌ না দি‌য়ে ম‌দের বোতল ঝোলানো হয়েছে। এ নি‌য়ে গ্রামবাসীর মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় দহগ্রাম সীমান্তের সরকার পাড়ার বাংলাদেশ-ভারত প্রধান ৪১নং পিলার এলাকায় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেন। এ ঘটনায় টহল জোরদার করেছে বিজিবি।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতার সরকার পাড়া সীমান্তে বিএসএফ শূন্যরেখা কাঁটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে। সন্ধ্যার পর থেকে লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে। এতে সীমান্তবাসী আতঙ্কিত রয়েছে।

এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে আন্তর্জাতিক আইন অমান্য করে শূন্যরেখায় বাংলাদেশ-ভারত প্রধান পিলার উপ-পিলার ৩৭ থেকে ৪৭ নম্বর পিলারের প্রায় দুই কিলোমিটারের মধ্যে বিএসএফ লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। এতে বিজিবি-বিএসএফ উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার ৬ দিন পর বুধবার দুপুর ১২টার দিকে বিএসএফ আবারও কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয়।

পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। এই ঘটনায় আবারও সীমান্তের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে, আমরা আতঙ্কে আছি। এর মধ্যে হঠাৎ কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে।

ওই এলাকার একজন কৃষক বলেন, আমরা মাঠে কৃষিকাজ করি; এর মধ্যে কাঁটাতারের বেড়া দিয়েছে। বেড়া দেওয়ার পর থেকে তাদের টহল জোরদার করা হয়েছে। আমাদের দাবি এই এলাকায় তিনটি বিজিবি ক্যাম্প স্থাপন করে টহল জোরদার করা হোক। তাহলে আমাদের আতঙ্ক কাটবে।

৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দিন বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়ে দিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনসনে আছেন; তাই তারা এই প্রটেকশন ব্যবহার করেছেন। সুত্র:N24

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com