মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পৃথক অ‌ভিযা‌নে ৭ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার ক‌রে র‌্যাব ৪

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৯৬ বার পঠিত

ঢাকা পল্লবী ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুটি অভিযানে সাত হাজার ৪০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।আটকরা হলেন-কোরবান আলী (২১), মো. মেহেদী হাসান লাভলু (৩০), সাইদুর রহমান জয় (২১) ও নুরে আলম সজীব (২৭)। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪-এর সহকারি পরিচালক (অপস) জিয়াউর রহমান চৌধুরী।

তিনি জানান, বুধবার (৬ অক্টোবর) ভোরে পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার ৬৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-৪-এর একটি দল। পৃথক আরেকটি অভিযানে বুধবারে সকালে রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অভিযান চালিয়ে মাদক কারবারি মো. নুরে আলম সজীবকে (২৭) পাঁচ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

‌তিনি আ‌রোও জানান গ্রেফতারকৃত আসা‌মি‌দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিশেষ কায়দায় রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ডিলারদের কাছে সরবরাহ করতেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com