সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

গত ২৪ ঘন্টায় সারা‌দে‌শে ক‌রোনা ভাইরা‌সে মৃ‌তের সংখ‌্যা ৩৫

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় ৬ অ‌ক্টোবর সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। মারা যাওয়া‌দের ম‌ধ্যে পুরুষ ২৫ জন ও নারী ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৪০ জনে।

এ পর্যন্ত মহামারি করোনাভাইরাসে মারা যাওয়া পুরুষের সংখ‌্যা ৪ হাজার ২০০ জন (৭৭ দশমিক ২১ শতাংশ) ও নারীর সংখ‌্যা ১ হাজার ২৪০ জন (২২ দশমিক ৭৯ শতাংশ)।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৫ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব আটজন ও ষাটোর্ধ্ব ২২ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে দুজন, খুলনায় তিনজন, বরিশাল দুজন, সিলেটে একজন, রংপুর একজন ও ময়মনসিংহে একজন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com