মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কেন শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন মোদি? প্রশ্ন ওআইসি’র

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভারতে অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার টিভি-নাইন ভারতবর্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হায়দরাবাদ থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ওয়াইসিকে। এ সময় মোদির সমালোচনা করে তিনি বলেন, কেন মোদি সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না? কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে? মামলার জেরে বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন করতে পারে- এমন সম্ভাবনার কথাও বলেন ওয়াইসি। তিনি বলেন, কাল যদি বাংলাদেশ সরকার ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে, তাহলে আপনি কী করবেন?

ওয়াইসি আরো বলেন, মোদি কেন শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন? এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ-মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন ওয়াইসি। ৮ আগস্টের ঐ পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবর নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেছিলেন তিনি।

পোস্টে ওয়াইসি লিখেছিলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য বাংলাদেশের সরকার ও কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। এমনও খবর আছে, দেশের সংখ্যাগরিষ্ঠ (মুসলিম) সম্প্রদায়ের অনেকেই সংখ্যালঘু (হিন্দু) সম্প্রদায়ের বাড়ি এবং উপাসনালয়গুলো রক্ষা করছে। এই আদর্শই হওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com