বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আলোচনা করে চাকরি ফিরিয়ে দেয়া হবে, চাকুরীচ্যুতদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

নাগরিক খবর অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২০৩ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন– যাদের চাকুরীচ্যুত করা হয়েছে, তদন্ত করে আলোচনা করে তাদের চাকরি ফিরিয়ে দেয়া হবে। তাদের প্রতি অন্যায় হবে না।

সোমবার (১২ আগস্ট) চাকরি ফেরানোর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন পুলিশের সাবেক সদস্যরা। তাদের বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

চাকরি হারানো পুলিশ সদস্যের উদ্দেশে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি রাজনীতি করি না। আমার নিয়ত ঠিক আছে। যারা যারা অন্যায় করেছে, তাদের অন্যায়ের বিচার হবে।

ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, পুলিশ থানায় এসেছে। সবকিছু স্বাভাবিক হচ্ছে। পুলিশ ইন ডিউটি, পুলিশ ইন স্ট্রিট। তাদের ওপর হামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আন্দোলনকারীদের কাছে সময় চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের একটু সময় দেন। আপনাদের প্রত্যেকটা কেস আমি দেখব। আপনাদের প্রতি যদি কেউ বিশাল অন্যায় করে থাকে, সেটা আমরা আবার দেখব। আমরা আবার রিভিউ করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com