মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

উত্তরায় স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের স্টিকারযুক্ত গাড়ী‌তে বস্তাবর্তী টাকা, আটক ৩

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার পঠিত

রাজধানীর উত্তরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়িতে বস্তাভর্তি টাকাসহ তিনজনকে আটক করেছে ছাত্র-জনতা।

বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় আব্দুল্লাহপুরের হাউজবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে। গাড়িটির নম্বর (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।

শিক্ষার্থীরা জানায়, একটি প্রতিষ্ঠানের টাকা বলে চলে যেতে চাইলে তাকে আটকানো হয়। পরে সেই টাকা ভর্তি বস্তা ও অস্ত্র সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে।

উত্তরা হাইস্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, দুপুর ৩টায় উত্তরার হাউজবিল্ডিং এলাকায় শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজে নিয়োজিত থাকার সময় কালো রঙের ওই গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দিলে সেটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ছাত্ররা গাড়িটিকে ঘিরে দাঁড়ালে ড্রাইভার পালিয়ে যায়। এ সময় গাড়ির ভেতরে এক বস্তা টাকাসহ মাসুদ আলম নামের ওই ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। মাসুদ নিজেকে প্রমিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর পরিচয় দেন। এ ছাড়াও আরও দুইজন ব্যক্তি ছিলেন। তবে তাদের পরিচয় জানা যানি। সবমিলিয়ে তাদের পরিচয়ে গোলমাল পেলে শিক্ষার্থীরা উত্তরা টাউন কলেজে টাকাসহ মাসুদকে নিয়ে আসে। পরে সেনাবাহিনীকে খবর দিয়ে তারা এসে ওই ব্যক্তি ও টাকা নিয়ে যায়। তবে অস্ত্রের লাইসেন্স আছে বলে সেনাবাহিনী আমাদের জানান।

ফারদিন নামের এক শিক্ষার্থী জানায়, গাড়ির সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার থাকায় আমাদের সন্দেহ হয়। পরে তল্লাশি করে দেখি বস্তাভর্তি টাকা। গাড়িতে একটি রিভালবারও ছিল। সেটি আর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলের পশেই উত্তরা টাউন কলেজে টাকার বস্তাসহ ওই ব্যক্তিকে এনে আটক করে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে।

বিকেল সাড়ে ৪টায় ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি ইউনিট পৌঁছালে প্রায় ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হয়।

এ সময় মাইক হাতে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুব ছাত্র-জনতার উদ্দেশে বলেন, আপনারা একটি ভালো কাজ করেছেন। এটা দেশের টাকা। টাকার মালিক কে এখনো আমি নিশ্চিত করতে পারছি না এটার (টাকার) কোনো দলিল আছে কিনা। তবে উনার (অভিযুক্তদের) কথাবার্তা আমাদের কাছে অসঙ্গতি মনে হয়েছে। এজন্য উনাদেরকে আমরা টাকাসহ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, এই টাকা যদি অবৈধ হয়ে থাকে তবে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। সুত্র:কা‌বে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com