মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জয়পুরহা‌টে ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীকে ৫ বছ‌রের কারাদণ্ড

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫০৮ বার পঠিত

জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণপুর গ্রামে মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে বাদী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত মুন্নুজান বিবি উপজেলার বিষ্ণপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বিষ্ণপুর গ্রামের মারুফসহ চারজন যুবক অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে মাদরাসায় যাওয়ার সময় তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ওই ছাত্রীর মা মুন্নুজান বিবি বাদী হয়ে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক এবং বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ধর্ষণের মিথ্যা মামলা করা হয়েছে।ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় বাদী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদণ্ড ও মারুফ হোসেনসহ আসামিদের এ মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com