মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খিলক্ষেত থানা বঙ্গবন্ধু সৈনিকলীগের সম্পাদিকা সেলিনা বেগমের মুমূর্ষু স্বামীর জীবন বাঁচাতে মানবিক সহায়তার প্রয়োজন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

খিলক্ষেত থানা বঙ্গবন্ধু সৈনিকলীগের সম্পাদিকা সেলিনা বেগমের স্বামী আব্দুল আজিজের চি‌কিৎসার জন্য সাহায্য প্রয়োজন । তিনি গত ১৬ মার্চ হঠাৎ অসুস্থ হলে হাসপাতা‌ণে নি‌য়ে গে‌লে পরীক্ষায় হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়‌টি জানা যায়। ঐ‌দিনই চি‌কিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৭ম তলার ২২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেলিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজের সন্ধানে ঢাকা এসেছি। কুড়িল বিশ্বরোড ( এআইবির ) সামনে নিম্ন মানের একটি ভাড়া বাসায় বসবাস তাদের । একটি সাধারণ চা দোকানের আয়ের উপর নির্ভরশীল তার পুরো পরিবার। বাসা ভাড়া বাবদ মাসে গুনতে দশ হাজার টাকা। ছেলেমেয়েদের পড়ালেখায় ও প্রাইভেট কোচিং সহ মাসে ৩০ হাজার টাকার উপরে খরচ লাগে তাদের। তারা স্বামী স্ত্রী ব্যতীত ২ ছেলে কলেজে ও ১ মেয়ে দশম শ্রেণীতে পড়ালেখা করে। সেলিনা বেগম ও তার স্বামী তারা দুজনে মিলে দোকানটি চালান। এ থেকেই তাদের ভরণপোষণ ও ছেলেমেয়েদের পড়ালেখার খরচ যোগার করতে হয়। বিগত সময়গুলো তাদের দুঃখ কষ্টে কাটালেও তারা কারো নিকট সাহায্যের জন্য হাত বাড়াননি। কিন্তু আজ নিয়তির নির্মম পরিহাসে তার স্বামীর শয্যাশায়ী হওয়ায় তাকে থেকে সুস্থ করার জন্য তিনি সকলের কাছে দাড়স্থ হয়েছেন। আপনাদের দানের অর্থে তার স্বামীর চিকিৎসা করানো সম্ভব হবে। গফরগাঁওয়ের স্থায়ী বাসিন্দা তারা। সেখানেও নেই তাদের কোন সহায় সম্পত্তি।

ঢাকায় খিলক্ষেত থানা এলাকায় দীর্ঘ দিন আওয়ামী সংগঠনের সাথে ওতোপ্রোতোভাবে জরিত থেকে কাজ করেছেন। সেলিনা বেগম গরিব হলেও আওয়ামী আদর্শের অনুসারী এবং রাজপথের লড়াকু সৈনিক । সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রাখেন তিনি। এ নিয়ে তিনি দুইবার খিলক্ষেত থানা বঙ্গবন্ধু সৈনিকলীগের সম্পাদিকা।

দেশের মানুষের ভাগ্যন্নোয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভুমিকা অপরিসীম। কতো কতো জটিল রোগীরাও তারই সহায়তার কারনে সু চিকিৎসা গ্রহন করতে সক্ষম হচ্ছেন। তিনিও দলের একজন নগন্য কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তার স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন এছাড়াও তিনি সকল পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের নিকট মুমূর্ষু স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহ‌যো‌গিতার জন্য নি‌চের দেওয়া নাম্বা‌রে যোগাযোগ ক‌রুন- ০১৯৭৭-৪০৮৬৩৮।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com