মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কোন প্রার্থীর মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবেন না- ইকরামুল হক টিটু

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৬ বার পঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু ভোটারদের উদ্দ্যেশে বলেন, আপনারা কেউ কোন প্রার্থীর মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না, কেউ বিভ্রান্তও হবেন না, নির্বাচনে অনেকেই মিথ্যা প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করে ভোট চাইবে, শুনেছি একজন প্রার্থী সিটি কর্পোরেশনের এখতিয়ারের বাইরে অসম্ভব কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে দিবে, ব্রহ্মপুত্র নদ খনন করে দিবে, আবার আরেক প্রার্থী প্রচারণা চালিয়ে বলছেন, কর ফ্রী করে দিবেন, আসলে বাস্তবে এসব কথার কোন ভিত্তি নেই এবং সম্ভবও না, সিটি কর্পোরেশন একটি নিদিষ্ট বিধিমালা ও আইন অনুযায়ী চলে, এছাড়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পরিপত্র অনুসরণ করে।

তি‌নি আরও বলেন, বিশ্ববিদ্যালয় করা এবং ব্রহ্মপুত্র নদ খনন করা এগুলো শিক্ষা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কাজ, এজন্যই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কোন প্রার্থীর মিথ্যা প্রতিশ্রুতি দিলে বিশ্বাস করবেন না, বিভ্রান্তও হবেন না। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বুধবার নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনাপাড়ে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিটির উন্নয়নে যেসব প্রকল্প বরাদ্দ দিয়েছেন এসব প্রকল্পগুলো দৃশ্যমান হলে নগরীর চেহারা পাল্টে যাবে। এজন্য অসমাপ্ত ও প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করতে এবং একটি পরিকল্পিত সমৃদ্ধ আধুনিক ময়মনসিংহ নগরী গড়তে সকলের সহযোগিতা এবং আগামী ৯ মার্চ টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com