মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পি‌পিএম পদ‌ক পে‌লেন ও‌সি ফিরোজ হো‌সেন

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৯ বার পঠিত

বাংলা‌দেশ পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পিপিএম’ পদক অর্জন ক‌রেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পু‌লিশ প‌রিদর্শক মো.ফিরোজ হোসেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা তা‌কে এ পদক পরিয়ে দেন।

পুলিশ বাহিনীর সদস্যদের রাষ্ট্রীয় পদক প্রদানের রীতি অনুযায়ী এ পদক দেওয়ার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরই অংশ হিসেবে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ
ফি‌রোজ হো‌সেন পিপিএম পদক অর্জন ক‌রেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানায় যোগদানের পর অর্পিত দায়িত্ব সমুহ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় বিশেষ সম্মাননা সহ একাধিকবার পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন ওসি ফিরোজ হোসেন।

পি‌পিএম পদক অর্জ‌নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। আলহামদুলিল্লাহ পেশাগত জীবনের প্রথম বড় সফলতা অর্জন করলাম। বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে দেশের সেবায় সর্বদা নিয়োজিত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য সকলের কাছে দোয়া চাই। মহান সৃষ্টিকর্তা ও মা বাবার দোয়ায় পিপিএম-সেবা পেয়ে সৃষ্টিকর্তা, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং বিশেষ করে সিনিয়র সকল স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com