বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা এক নারী শিশুকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী শিশুকে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ওই নারী ও শিশুর মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কলেজ রোড রেলক্রসিং এলাকায় এলে এক নারী ও দুই বছর বয়সী ছেলে শিশু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেখানে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে নিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com