মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফি‌লি‌স্তিনির রাফায় বিমান হামলা শুরু করেছে বর্বর ইসরায়েলীরা

আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

মিশরের সীমান্তবর্তী ফিলিস্তিনি এলাকা রাফায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

শনিবারের (২৪ ফেব্রুয়ারি) এ প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, এতদিন ধরে রাফাহ শহরকে ফিলিস্তিনিদের জন্য নিরাপদ মনে হলেও সেখানকার পরিস্থিতি এখন ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলিরা এ এলাকায় বিমান হামলা শুরু করেছে। এ‌তে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

নির্দিষ্ট বা স্থানীয় কোনো সূত্র থেকে এ খবর নিশ্চিত হওয়া না গেলেও বিভিন্ন মাধ্যম থেকে রাফায় ইসরায়েলি বিমান হামলার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাফাহ নিরাপদই ছিল। এ অঞ্চল দিয়ে সাধারণ ফিলিস্তিনিদের জন্য ত্রাণ আসতো।

গাজার বিভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফায় আশ্রয় নিয়েছিল। এমনকি সীমান্তবর্তী এ অঞ্চল মানবিক করিডোর হিসেবেও ব্যবহার হয়ে আসছিল। এবার সেখানেই হামলা চালাতে শুরু করেছে ইহুদি কর্তৃত্ববাদীরা।

খবরে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজার দেইর এল-বালাহ অঞ্চলের একটি ভবনে চালানো হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সেখানে আশ্রয় নিয়েছিল।

গত ৭ অক্টোবরে পর থেকে ইসরায়েলের হামালায় গাজায় ২৯ হাজার ৬০৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন, ৬৯ হাজার ৭৩৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com