বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বি‌দে‌শে প্রবাসীদের অপহরণ করে মুক্তিপণ আদায়: চক্রের ৬ সদস্যকে গ্রেফতার ক‌রে সিআই‌ডি

‌বি‌শেষ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫৪৩ বার পঠিত

 প্রবাসীদের অপহরণ করে  মুক্তিপণ আদায়কারী চক্রের বাংলাদেশি ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) । সোমবার (৫ অক্টোবর) বিকালে সিআইডির সহকারী পুলিশ সুপার জিসান আহমেদ এই তথ্যটি নি‌শ্চিত ক‌রেন।

গ্রেফতার অপহরণকারী চ‌ক্রের সদস‌্যরা হলো—মো. রাসেল খন্দকার (২৮), শাহানাজ বেগম (৩৫), সুমন ভুঁইয়া (২৫), মো. বেলাল বিন কারী (৫৭), মো. আরিফ হোসেন (৩০) ও  মো. জাবেদ হোসেন (৩০)। তাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিআইডির সিরিয়াস ক্রাইম এর একটি দল অভিযান পরিচালনা করে গত দুদিন ধরে গ্রেফতার করে।

সিআইডি জানায়, এটি একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র। এ চক্রের সদস্যরা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অপহরণ করে আটক রেখে মারধর করার ভিডিও বাংলাদেশি স্বজনদের দেখিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। গ্রেফতার হওয়া বাংলাদেশি সহযোগীরা দেশে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।

মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর মল্লিক (৩০) নামে এক প্রবাসীকে গত ১৮ জুন রহিম সরদার (৩০)-সহ অজ্ঞাতনামা আসামিরা মালয়েশিয়ায় অপহরণ করে। তারা ভিকটিমের বড় ভাই বাংলাদেশে অবস্থানরত আলমগীর মল্লিকের কাছে ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না হয় ভিকটিমকে হত্যার হুমকি দেয়। পরে বাদী আসামিদের দেওয়া বিকাশ নাম্বারে প্রায় আট লাখ টাকা পাঠান। এরপর অপহরণকারীরা মালয়েশিয়ায় জাহাঙ্গীর মল্লিককে মুক্তি দেয়।

মালয়েশিয়া প্রবাসী চাঁদপুরের কামরুল অপহর‌ণের মূল পরিকল্পনাকারী এবং তার অন্যতম সহযোগী তার শ্যালক এজাহার নামীয় আসামি রহিম সরদার।

এই ঘটনায় ভিকটিমের বড়ভাই মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে শরীয়তপুরের জাজিরা থানায় একটি মামলা করেন। উক্ত মামলাটি সিআইডি তদন্ত করছে ব‌লে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com