মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আল্লাহর ইচ্ছায় ইমরান খান ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন

আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মিয়াওয়ালি কারাগার থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির সিনেটর ফয়সাল জাভেদ।

সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। খবর জিও নিউজের।

ফয়সাল জাভেদ বলেন, দলের প্রধান ইমরান খান মিয়ানওয়ালি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আল্লাহর ইচ্ছায় তিনি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল দেশের ইতিহাসে ‘অভূতপূর্ব’।

গত ৯ মে ঘটনা ও পিটিআয়ের ওপর রাষ্ট্রীয় ক্র্যাকডাউনের পর ফয়সাল জাভেদ আত্মগোপনে চলে গিয়েছিলেন।

নির্বাচনে কারচুপির জোরালো অভিযোগের মধ্যেই পাকিস্তানে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। ভোটের ফলাফলে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। তবে বসে নেই সবচেয়ে বেশি আসন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও (পিটিআই)।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) নামের একটি দলে যোগ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com