মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৪ প্রার্থীর ম‌নোনয়ন বৈধ ঘোষণা- কু‌সিক উপ‌নির্বাচন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দেওয়া চারজন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হো‌সেন।

বৃহস্পতিবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় তিন প্রার্থী ও একজন প্রার্থীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বৈধ হওয়ায় প্রার্থিতা নিশ্চিত হয়েছে চারজনের —কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপির বহিষ্কৃত নেতা কুসিকের দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও বহিষ্কৃত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার।

যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com