মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

২০২৩ সালে সারা বিশ্বে ৯৯ জন সাংবাদিক নিহত, ৭২ জন ফিলিস্তিনিতে: সিপিজে

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

২০২৩ সালেই সারা বিশ্বে ৯৯ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। তার মধ্যে ৭২ জনই ফিলিস্তিনি সাংবা‌দিক গাজা যুদ্ধে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন। যা মোট নিহতের প্রায় ৭৫ শতাংশ। প্রায় এক দশকের মধ্যে গণমাধ্যমের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল ২০২৩ ।

১৫ ফেব্রুয়া‌রি বৃহস্পতিবার প্রকাশিত কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) বাৎসরিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

সিপিজের প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের প্রথম তিন মাসে যে সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন; সেটি একটি দেশের সারা বছরে নিহত সাংবাদিকের সংখ্যার চেয়ে বেশি।

গাজা যুদ্ধে মোট ৭৭ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে—৭২ জন ফিলিস্তিনি, তিনজন লেবাননের ও দুজন ইসরায়েলের।

সিপিজের প্রেসিডেন্ট জোডি গিন্সবার্গ আল জাজিরাকে বলেন, সাংবাদিকদের ক্ষতির দিক দিয়ে এই গাজা যুদ্ধ নজিরবিহীন।

জোডি গিন্সবার্গ বলেন, গাজা যুদ্ধে একটি বিষয় স্মরণে রাখতে হবে—শুধুমাত্র গাজার সাংবাদিকেরাই এখানকার ভেতরের প্রকৃত অবস্থা তুলে ধরতে সক্ষম ছিলেন। কেননা ইসরায়েলি বাহিনীর কড়াকড়িতে আন্তর্জাতিক সাংবাদিকেরা অনেক জায়গায় প্রবেশই করতে পারেনি। সুতরাং ফিলিস্তিনের সাংবাদিকদের ওপরই নির্ভর করতে হয়েছে। তাঁরা সংবাদ তুলে আনার জন্য জীবনের ঝুঁকি নিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের পর গত ২০২৩ সালেই সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হন। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে ৪৪ শতাংশ। ফিলিস্তিনের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে বর্তমানে সাংবাদিকতায় নেই এমন মানুষেরাও হামলার শিকার হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com