মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ছোট বোনকে আপ‌ত্তিকর অবস্থায় দে‌খে ফে‌লে বড় বোন: ধর্ষ‌ণের অ‌ভি‌যোগ

রাজশাহী প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫২৯ বার পঠিত
প্রতিকী ছ‌বি

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার রাতে ভুক্তভোগী কলেজছাত্রীর বড় বোনের দায়ের করা মামলায় তাজ মুরাদ লিটন (৩০) নামের ওই রাসিক কর্মচারীকে গ্রেফতার করে নগরীর মতিহার থানা পুলিশ।তাজ মুরাদ লিটন (৩০) সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। তিনি নগরীর তালাইমারী বাদুড়তলা এলাকার মোশারফ হোসেনের ছেলে।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান। তিনি জানান, ধর্ষণের শিকার কলেজছাত্রী এক বছর আগে সিটি করপোরেশনে বিশেষ কাজের জন্য যায়। সেখানে লিটনের সঙ্গে তার পরিচয় হয়। সেই থেকে লিটনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর থেকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে লিটন একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন।সর্বশেষ শনিবার ওই শিক্ষার্থীর বড় বোনের বাসায় বিয়ের কথাবার্তা বলার জন্য যান লিটন। এসময় ওই শিক্ষার্থীর বোন আপ্যায়নের খাবার কিনতে দোকানে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো।ওই সময় তিনি প্রতিবেশীদের ডেকে তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই ছাত্রীর বোনের মামলায় গ্রেফতার লিটনকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com