মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অনলাইন ক্লা‌সে- মাদ‌কের বিরু‌দ্ধে বক্তব‌্য দি‌তে শিক্ষক‌দের প্রতি সরকা‌রের ‌নি‌র্দেশনা

‌বি‌শেষ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৬১ বার পঠিত

সারা দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) পরিচালিত অনলাইন ক্লাসে মাদকবিরোধী বক্তব্য রাখতে শিক্ষকদের নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ নির্দেশনা জারি করে।
উ‌ল্লেখ‌্য রবিবার (৪ অক্টোবর) থেকে কলেজের একাদশ শ্রেণির ক্লাস চালু হয়েছে। পাশাপাশি দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস পরিচালিত হ‌য়ে আস‌ছে ।
অনলাইনে পরিচালিত এসব ক্লাসের শুরুতে বা শেষে মাদকের বিরুদ্ধে পাঠদানকারী শিক্ষকদের বক্তব্য দিতে নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এর আগে গত ২২ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের মাদক বিরোধী প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনা মাতে, সারাদেশে ৩০ হাজার ৯২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি রয়েছে। বর্তমানে কোভিড-১৯ -এর কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত মাদকবিরোধী কর্মসূচিগুলো আগের ন‌্যায় চলমান রাখা সম্ভব হচ্ছে না। বর্তমানে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস পরিচালনা করা হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়, চলমান কোভিড-১৯ এর কারণে যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেসব প্রতিষ্ঠানে প্রতিদিন ক্লাসের শুরুতে অথবা শেষে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পাঠদানকারী শিক্ষক ২ থেকে ৩ মিনিটের বক্তব্য প্রদানের জন্য নি‌র্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com