মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় কি‌শোর গ্যাংয়ের ১৬ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৫ বার পঠিত

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং রতন গ্রুপ এবং ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান পি‌পিএম।

সুপার জানান, শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর সার্কিট হাউস মোড় এলাকায় কিশোরদের গ্যাং রতন গ্রুপ এবং ঈগল গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে দুজন আহতও হয়। সেই সঙ্গে এ সময় উভয় গ্রুপের ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল রাতভর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুই গ্রুপের ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই কিশোর। ককটেল বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য কিশোর গ্যাং সদস্য‌দের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান,নাজমুল হাসান রাফি, কোতোয়ালি মডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ দীনেশ বড়ুয়াসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com